খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা।

 প্রকাশ: ২৮ জুন ২০২০, ১০:৫৭ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিকরা। সকালে খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট অফিসে এ ঘোষণা দেয়া হয়।


 কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সন্তানদের নিয়ে মিল গেটে অবস্থান, একই কর্মসূচি মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত। এরপরও সিদ্ধান্ত পরিবর্তন না হলে বুধবার দুপুর ২টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। নেতাদের অভিযোগ এ সব পাটকল বন্ধ করে দেয়ার পাঁয়তারা করছে বিজেএমসি।

জাতীয় এর আরও খবর: