সুপার সাইক্লোন আম্পানের কালোথাবায় মহাবিপর্যয়ের মুখে খুলনাঞ্চলের চাষীরা।

 প্রকাশ: ২৮ জুন ২০২০, ১১:০৫ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

সুপার সাইক্লোন আম্পানের কালোথাবায় মহাবিপর্যয়ের মুখে খুলনাঞ্চলের চাষীরা। প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে নোনা জলে তলিয়ে গেছে মৎস্য ঘের। এতে দিশেহারা মাছচাষী এখন তাকিয়ে আছেন সরকারি প্রণোদনার দিকে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। 



করোনার কারণে বন্ধ হয়ে গেছে বিদেশের বাজার, এর উপর সুপার সাইক্লোন আম্পানে মাছের ঘের তছনছ। কোথাও জলোচ্ছ¡াস, আবার কোথাও বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে এসব ঘের।


খুলনাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে চিংড়ি চাষে। মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতির মুখে দুশ্চিন্তা কাটছে না চাষীদের।



এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা দিশেহারা হয়ে ঘুরছেন মৎস্য অফিসের দুয়ারে দুয়ারে। তারা বলছেন,প্রাকৃতিক দুর্যোগ হলেই জলোচ্ছ¡াসে প্লাবিত হয়ে ভেসে যায় ঘের ও পুকুরের মাছ। কিন্তু ক্ষতিপূরণ মেলে খুব কমই।

মৎস্য চাষীরা। 


মৎস্য কর্মকর্তারা জানালেন, ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। প্রণোদনা পেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা।


ঘূর্ণিঝড়ে আম্পানে তলিয়ে গেছে ৬ হাজার ৮শ ৬৬ হেক্টর মৎস্য ঘের। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো কোটি টাকা।

জাতীয় এর আরও খবর: