বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৭ দিনে দেশে ফিরেছে ৯৭৯৫ বাংলাদেশী।
মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারতে লক ডাউনে দোকানপাট-গণ পরিবহন,বাস ট্রেনসহ যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন প্রদেশে আটকা পড়ে বিপুল পরিমাণ বাংলাদেশী। তবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন খোলা থাকায় দুর্ভোগ ও কষ্ট করে দেশে ফিরছে যাত্রীরা। চলতি মাসের গত ২৭দিনে ফিরেছে ৯৭৯৫জন।চিকিৎসা শেষে ৯মাস পর ফিরলো ৩ বাংলাদেশী।
করোনার কারণে বন্ধ হয়ে যায় অধিকাংশ বিমান নৌ ও স্থলপথ। বাংলাদেশ ও ভারত থেকে যাত্রী গমনাগমে নিষেধাজ্ঞা দেয়া হলেও বেনাপোল চেকপোস্ট ইমগ্রেশন দিয়ে বাংলাদেশী প্রত্যাগমন সচল থাকে। ভারত থেকে অনেক কষ্টে বাংলাদেশে ফিরছে তারা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে যাচ্ছে বাড়িতে। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ জানান-জুন মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত এসেছে ৭ হাজার ২শ ৬০ জন। গত ১২ দিনে এসেছে ২ হাজার ৫শ ৩৫ জন।
ভারতে দুর্ভোগ শেষে দেশে ফেরা যাত্রীরা বলেন-থাকা খাওয়াসহ বিভিন্ন সমস্যায় ছিলেন তারা। কাছে টাকা শেষ হয়ে যায় অনেক আগেই। চিকিৎসা করাতে যেয়ে সর্বশান্ত হয়েছে অনেকে। কঠোর লক ডাউনের কারণে আসতে পারিনি তারা। অনেকদিন পর নিজ ভূমিতে আসতে পারায় ভাল লাগছে। তবে স্বাস্থ্যবিধি মেনেই বাড়িতে থাকবেন বলে জানান পাসপোর্ট যাত্রীরা।
