মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সহধর্মিনী ইন্তেকাল করিয়াছেন।
মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপির সহধর্মিণী লায়লা আরজুমান্দ বানু ইন্তেকাল করেছেন।
আজ ২৯ জুন সোমবার সকাল আনুমানিক ৮ টার সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গত ১৩ জুন মুক্তিযুদ্ধ মন্ত্রী ও তার সহধর্মিণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মন্ত্রী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও তার সহধর্মিণীর অবস্থা গুরুতর থাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
