মোরেলগঞ্জে ৯০টি প্রতিবন্ধী পরিবারে হাইজিন প্যাক বিতরণ।
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধের জন্য স্বাস্থ্য সেবায় ৯০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে বিশেষ হাইজিন প্যাক বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১০ পিচ সাবান, মাস্ক ৫০টি, হুইল পাউডার ১কেজি, স্যানিটাইজার, মগ ও ৩০ লিটারের একটি করে বালতি। সোমবার দুপুরে অফিসার্স ক্লাবে সেবরকারি সংস্থা ডিআরআরএ’র সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এ হাইজিন প্যাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
সভায় ডিআরআরএ’র উপজেলা কর্মকর্তা মো. আল আমীন, হারুন অর রশীদ মজুমদার ও ফিল্ড অফিসার মাহফুজুর রহমান হিরু উপস্থিত ছিলেন। ##
