রেডজোনে দোকান বন্ধ থাকবে ।

 প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:০৬ পূর্বাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ 


খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত মুদির দোকান সহ সকল দোকানপাট বন্ধ থাকবে। 

 করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ শে জুন থেকে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আজগাতি ইউনিয়ন রেড জোন  কেন্দ্র হিসেবে চিহ্নিত করে দোকানপাট, শপিংমল, জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকার পাশাপাশি ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকবে। 

জনস্বার্থে জারি করা আদেশ আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে সকল জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা এবং ব্যবসা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলার জন্য জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে    ।

জাতীয় এর আরও খবর: