শ্রীমঙ্গলে ৫ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার।

 প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:৩৯ পূর্বাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার মৌলভীবাজারঃ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিমন ঘর নামে ৫ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বিলাস ছড়া চা বাগানের একটি ছড়ার ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। খুন হওয়া শিশুটি বিলাস ছড়া বাগানের শিবু রাম ঘরের ছেলে।


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই রিমন মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘর থেকে খেলার জন্য বাইরে বের হয়। এরপর থেকেই তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চা বাগানের ভেতর ছড়ার পাশে ঝোপের মধ্যে শিশুটির অর্ধ গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শ্রীমঙ্গল থানা পুলিশকে জানায়। 


খবর পেয়ে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকসহ পুলিশের একটি টিম রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে থানায় নিয়ে আসা হয়।


আব্দুছ ছালেক বলেন, ঘটনাটি রহস্যজনক। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

জাতীয় এর আরও খবর: