আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানালেন বাংলাদেশ বন্ধুর স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বকশি
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক জয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বন্ধুর স্পোর্টিং ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বকশি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আর্জেন্টিনা দলের এই অসাধারণ জয় তাদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত নৈপুণ্যের প্রতিফলন। বাংলাদেশ বন্ধুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর্জেন্টিনা ফুটবল দল, কোচিং স্টাফ এবং বিশ্বের সকল আর্জেন্টিনা সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” তিনি আরও বলেন, “ফুটবল বিশ্বজুড়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। আমরা আশা করি, আর্জেন্টিনা ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং সমর্থকদের আরও আনন্দ উপহার দেবে।” এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ইতিবাচক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
