মাটিরাঙ্গায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা।

 প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ আরিফুল ইসলাম 

মাটিরাঙ্গা,খাগড়াছড়িঃ

মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ড এর নববধূ তাসলিমা আক্তার(১৯) গতকাল মঙ্গলবার (৩০ জুন সকাল ০৭ টায়)বিষ পান করে। তার পরিবার বিষয়টি জানতে পেরে গতকাল নিকটস্থ পানছড়ি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে পানছড়ি হাসপাতাল থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশ্য রওনা হয় এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাসলিমা আক্তার কে মৃত ঘোষণা করেন। আজ বুধবার তবলছড়ি ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুজ্জামান ঘটনাটি জানান জনপ্রতিনিধি আসাদুজ্জামান আরো জানান,গত সাত মাস আগে তবলছড়ি ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ড এর সরকার পাড়ার মোঃ জসিম উদ্দিন তাসলিমা আক্তার কে বিবাহ করেন।


মাটিরাঙ্গা থানার অফিসার মোঃ শাহাদাত হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং বলেন ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় এর আরও খবর: