কুয়েটে ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ¯স্নাতক শ্রেণীর অনলাইন ক্লাস ।

 প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ 


 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ১২ জুলাই ২০২০ইং রবিবার থেকে পরীক্ষামূলকভাবে ¯স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। পূর্ণাঙ্গরূপে ¯স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ০৯ আগস্ট। অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্টের আলোকে গত ২১ জুন ২০২০ইং তারিখ  বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম (জরুরী) অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 


উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন ২০২০ইং তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান অনলাইনের মাধ্যমে শুরু হয়।

জাতীয় এর আরও খবর: