লালপুরে আওয়াীলীগের মাস্ক বিতরণ।
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস এর পাদুর্ভাব কমাতে ও জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ লালপুর উপজেলা শাখা।
বৃহস্পতিবার উপজেলার লালপুর বাজার ও এর আশেপাশের এলাকায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এ সময় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ কালে নেতৃবৃন্দ সবাইকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন।
