আল-আমিন সমাজকল্যাণ পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন।
জায়েদ আহমেদ,স্টাফ রিপোর্টার মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামে সমাজের কল্যানে গড়ে উঠা সামাজিক সংগঠন আল-আমিন সমাজকল্যাণ পরিষদ। দীর্ঘদিন যাবৎ এই সংগঠন সমাজের বিভিন্ন কল্যাণময় কাজ করে আসছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের সাথে জড়িত রয়েছে কয়েকটি গ্রামের যুব সমাজ।
১ম ধাপে আল-আমিন সমাজকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়, উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হোন কাজী হারুনুর রশিদ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হোন আব্দুস সামাদ। সভাপতি ও সাধারন সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে আংশিক কমিটি ঘোষনা করা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে বর্তমান পর্যন্ত আল-আমিন সমাজকল্যাণ পরিষদের দ্বারা নানা কার্যক্রম পরিচালিত হয়।
গতকাল বুধবার (১ জুন) রাত ১০ ঘটিকার সময় উজিরপুরস্থ আল-আমিন সমাজকল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে কাজী ফয়ছল এবং নজরুল ইসলামের সঞ্চালনায় পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটি গঠনের সময় সভাপতির বক্তব্যে কাজী হারুনুর রশিদ বলেন দেশ ও সমাজের কল্যানে আমরা সর্বদা এগিয়ে যাব, মানবতার কল্যানে এগিয়ে আসা প্রতিটা বিবেকবান মানুষের প্রয়োজন। এবং সাধারন সম্পাদক আব্দুস সামাদ বলেন সকলে যার যার অবস্থান থেকে ভালো কাজে এগিয়ে আসতে হবে, যে কোন সামাজিক বা মানবিক কাজে আমরা এগিয়ে যাব।
নব গঠিত পূর্নাঙ্গ কমিটি তালিকা হলো
সভাপতি:- কাজী হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি:- নুরুল ইসলাম ইলিয়াস, সহ সভাপতি:- শহীদ মিয়া, শাহিন আহমদ, ফুল মিয়া, নজরুল ইসলাম।
সাধারন সম্পাদক:- আব্দুস সামাদ, যুগ্ম সাধারন সম্পাদক:- আনছার মিয়া, মোঃ আব্দুল্লা।
সাংগঠনিক সম্পাদক:- বাবলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক:- মুহিত আহমদ, রাসেদুল ইসলাম রনি, আব্দুল ওয়াদুদ নোমান,জুবায়ের রহমান সানুর।
অর্থ সম্পাদক:- আব্দাল হোসেন সহ অর্থ সম্পাদক :- কবির হোসেন,প্রচার সম্পাদক:- আমিনুল ইসলাম মসুদ, সহ প্রচার সম্পাদক:- ইসলাম মিয়া, দপ্তর সম্পাদক:-ফয়ছল আহমদ ফজর,সহ দপ্তর সম্পাদক:- মোঃ আব্দুল গনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক:- কাজী ফয়সল আহমদ
সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক:- সারোয়ার হোসেন ইমরান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক:- নজরুল ইসলাম, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক:- জায়েদ আহমেদ, খাদ্য বিষয়ক সম্পাদক:- ইসরাইল মিয়া, সাংস্কৃতিক সম্পাদক:- আব্দুল মোহাইমিন মোহিত,সহ সাংস্কৃতিক সম্পাদক:- সানি আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক:- শামিম মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক:- আবুল বাশার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:- মেহেদি হাসান ফাহিম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক:- মোঃ কাজল,শিক্ষা বিষয়ক সম্পাদক:- আবেদ হোসেন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক:- সোয়েব আহমেদ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:- মুমিনুর রশিদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:- রমুজ মিয়া সহ আরও অনেক।
সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যকে নিয়ে মানুষের সেবায় অগ্রণী ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন। বাবরুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্টিত হয় এবং দোয়া'র মাধ্যমে উক্ত অনুষ্টানের সমাপ্তি ঘোষনা হয়।
