সিরাজগন্জে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত।

 প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন   |   জাতীয়


সিরাজগন্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার  মান্নান নগর এলাকায় একটি বিকল নসিমন গাড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত তিন জনের। স্থানীয়রা জানায়, চলন্ত নসিমনটি হঠাৎ বিকল হয়ে গেলে মেরামত করা অবস্থায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে  বৃহ:বার সন্ধ্যা ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দ্রুত বেগে ধাক্কা দিয়ে চলে গেলে স্থানীয়রা ছিন্ন ভিন্ন তিনটি লাশ উদ্ধার করে। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী প্রধান বলেন, হাইওয়ে থানার পুলিশ ইতি মধ্যেই ঘটনাস্থলে পৌঁছিয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায় নি।

জাতীয় এর আরও খবর: