বিদ্যুতের ভোল্টেজ ডাউনের এর ভোগান্তিতে মুকসুদপুরের জনগণ।
প্রতিবেদক:-হৃদয় হোসেন রত্নঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বিভিন্ন অঞ্চল পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের ভোল্টেজের ঘাটতি দেখা দিচ্ছে। পল্লী বিদুৎ সমিতির , পল্লীবিদুৎ লাইন ভোল্টেজ যেখানে থাকার কথা ২২০থেকে ২৪০ ভোল্ট,সেখানে আছে ১৬৬.৭ ভোল্ট । তাহলে কিভাবে ইলেকট্রিক ইকুইপমেন্ট গুলো চলবে?
বাংলাদেশের অন্যতম বেসরকারি ইলেক্ট্রিক্যাল কোম্পানি রিভেরি পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার শ্রী সত্যজিৎ হালদার আজ আলোচিত বার্তাকে এই তথ্য জানান। তিনি মোচনা ইউনিয়নের ঐতিহ্যবাহী দোবিলা গ্রামে তার নিজ বাড়িতে এ পরিক্ষা চালান। এবং তিনি এই ফলাফল দেন।
গত কয়েকদিন যাবত বিদ্যুতের এই ভোল্টেজ ডাউন এর কারণে ব্যাপক সমস্যা আছেন এই এলাকায় জনগন।
বিদ্যুতের ভোল্টেজ ডাউন এর কারণে অনেক দরকারী ইলেক্ট্রিক্যাল ইকুইপমেন্টের ব্যাপক ক্ষতি হচ্ছে।
যদি এভাবেই চলতে থাকে তাহলে বড় ধরনের ইলেকট্রিক্যাল প্রবলেমের মধ্যে পড়বে এই এলাকার জনগণ।
এলাকার মানুষ এই সমস্যার সঠিক তদন্ত ও তীব্র প্রতিকার চাচ্ছেন।
