দিঘলিযায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০১:০২ অপরাহ্ন   |   জাতীয়


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ

 দিঘলিয়া উপজেলায় সংখ্যালঘু সম্প্রদয়ের উপর নির্যাতনের প্রতিবাদে এক সভা ১জুন বিকাল ৫টায় বারাকপুর ইউনিয়নের কামারগাতি কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ ইসরাইল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজি আব্দুর রউফ,বিশেষ অতিথির বক্তৃতা করেন বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক  আঃ ওয়াদুদ চৌধুরী । অন্যান্নের মধ্যে বক্তৃতা করেন গাজী জিয়াউর রহামান, শংকর বাবু, তরুন, দিকবিজয়, বাবু পংকজ। বক্তারা বলেন-হিন্দু সম্প্রদায়ের উপর আর যেন কোনো ধরনের নির্যাতন  না  হয় তার জন্য এলাকার সুশিল সমাজ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে।


জানা যায় দিঘলিয়া উপজেলার রাধা মাধবপুর গ্রামের  বিল্লাল মোল্ল্যার পুত্র মাছুম মোল্লা (৪৫).জিল্লাল মোল্ল্যার পুত্র শামিম মোল্ল্যা ও মান্নান মোল্ল্যার পুত্র ,জুনু মোল্ল্যা (৪০) ২৪ জুন রাত সাড়ে ৯ টায় একই এলাকার পঞ্চানন পালের পুত্র অনাথ পাল(৪২) এর গতিরোধ করে হুমকির স্বরে বলে তোর ভায়ের কাছে টাকা পাবো তোকে দিতে হবে। এসময় অকথ্য ভাষায় গালাগালি হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন পূর্বক তাকে দিয়ে একটি ননজুডিসিয়াল ১০০

টাকার স্টাম্পে সাক্ষর করিয়ে নেয়, এবং জোরপূর্বক কিছু শিখানো কথা মোবাইলে রেকর্ড করে নেয়, এসময় তার চিৎকারে এলাকা বাসি ছুটে এসে তাকে  তাদের কবল থেকেউদ্ধার করে। পরেরদিন ২৫ জুন দিঘলিয়া থানায় জিডি করতে গেলে থানার অফিসার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ ভুক্তভোগীকে বিভিন্ন অজুহাতে   সারাদিন ঘুরিয়ে দিনের শেষে একটি জিডি এন্ট্রী করলেও তার উপর নির্যাতনের কথাগুলো উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। জিডি নং-৮৭৩।

জাতীয় এর আরও খবর: