বন্যায় সিরাজগন্জে লাখ লাখ মানুষ পানিবন্দি।
সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ৪ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪৬ এবং কাজিপুর পয়েন্টে ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে সিরাজগন্জের পাঁচটি উপজেলার প্রায় ৩০ ইউনিয়নের ২১০ টি গ্রামের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল। ঘর-বাড়ি ছেড়ে পানিবন্দি মানুষ বিভিন্ন বাঁধের উপর অাশ্রয় নিতে দেখা গেছে । গরৃ,ছাগল, হাঁস,মুরগী গবাদি পশু নিয়ে পড়েছে চরম বিপাকে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার জানান, আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পাবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে।
