দশ গরু জবাই করে ভুরিভোজ, পুলিশ দেখে দৌড়ে পালালেন অতিথিরা।

 প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৭:১৬ অপরাহ্ন   |   জাতীয়


 সিরাজগন্জ জেলা প্রতিনিধি :

মহামারী

করোনা ভাইরাস সংকট মোকাবিলায় প্রশাসনের হস্তক্ষেপে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুম আ: ছাত্তারের মৃত্যু বার্ষিকীর ভুড়িভোজ পন্ড হলো। থানার হাটিকুমরুল ইউনিয়নের  ধোপাকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আ: ছাত্তারের মৃত্যুবার্ষিকীতে আজ শুক্রবার (৩ জুলাই) ১০ টি গরু জবাই করে প্রায় ১০ হাজার লোকের বিশাল জন সমাগমের আয়োজন করায় করোনা স্বাস্থ্যবিধি,সামাজিক দুরত্ব সহ বিভিন্ন নিয়ম নীতি ভঙ্গ করায় বাড়ির মালিক আলামিন গংদের  ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেন

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।  

ভ্রাম্যমাণ আদালতের সাথে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রান্না করা খাবার এলাকার অসহায়, গরীব,দু:খীদের মাঝে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিলিয়ে দেয়া হয়।

জাতীয় এর আরও খবর: