বিদ্যানন্দ ফাউন্ডেসান কর্তৃক,সন্দ্বীপ নৌবাহিনী কন্টিনজেন্টে এর তত্ববধানে সেলাই মেশিন বিতরন।
পুষ্পেন্দু মজুমদার,
চট্টগ্রাম জেলা(সন্দ্বীপ)প্রতিনিধিঃ
কভিড ১৯ ভাইরাসের কবল থেকে রেহাই পেতে সারা দেশ যখন প্রায় অচল ঠিক তখনই আশার আলো নিয়ে হাজির বিদ্যানন্দ ফাউন্ডেশনের একদল স্বপ্নবাজ তরুণ। জীবাণুনাশক কর্মসূচি ছাড়াও কোয়ারেন্টাইনে থাকা মানুষের বাসায় বিনামূল্যে খাদ্য পৌঁছে দিচ্ছেন তারা। জনপ্রিয় ‘এক টাকায় আহার’ প্রকল্পের মতো আরও বেশ কিছু মহৎ উদ্যোগের নেপথ্যে আছে এই ফাউন্ডেশন।
আর এই ফাউন্ডেশন এর উদ্দোৎগে এই বার নেওয়া হয়, উপকূলীয় দ্বীপ সন্দ্বীপ, স্বাবলম্বী করার কার্যক্রম।
সন্দ্বীপ গরীব আর অসহায় জীবনে যাপন কারনে বিদ্যানন্দ ফাউন্ডেশন এগিয়ে এসেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন যাকাতের টাকা থেকে গরীব মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে এগিয়ে আসে এবং তারা বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করে। আজ সন্দ্বীপ কমপ্লেক্স এর ডাক বাংলোতে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এস এম তারিকূল হাসান এর নেতৃত্বে সন্দ্বীপ এর অসহায় ও গরীব ৬ টি পরিবারের মাঝে ৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরন সময় লেঃ কমান্ডার এস এম তারিকূল হাসান বলেন,আপনারা যারা এই মেশিন গুলো পাচ্ছেন,প্রত্যক কে এই মেশিন দিয়ে কাজ করে আপনাদের জীবিকা নির্বাহ করবেন।।আপনাদের পরিবারের স্বচ্ছলতা ফিরাবেন।।কাজ করলে সৃষ্টিকর্তা খুশি হয়,আপনারা পরিশ্রম করে প্রত্যকে স্বাবলমম্বী হওউ সেই কামনা করি।।।
এক প্রশ্নের জবাবে সাহেদা আকতার বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেসান কে আমি ধন্যবাদ জানাই,আমাকে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
সাথে সাথে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ নৌবাহীনিকে,আমার মতো গরিব অসহায় মানুষকে খুজে বাহির করে সেলাই মেশিনটি দেওয়ার জন্য।
