বাংলাদেশ আওয়ামী নবীন লীগ এর নাটোর জেলা কমিটি গঠন সভাপতি আরব সম্পাদক চঞ্চল।

 প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৭:৫১ অপরাহ্ন   |   জাতীয়


লালপুর (নাটোর) প্রতিনিধি:

ডিজিটাল বাংলাদেশ গড়ার  লক্ষ্যে মুক্তিযদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশের নবীন ও তরুনদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী নবীনলীগ। এরই ধারাবাহিকতায় নাটোরে গঠিত হলো বাংলাদেশ আওয়ামী নবীনলীগ নাটোর জেলা শাখার কমিটি।আরব আলীকে সভাপতি এবং জয়নাল আবেদীন চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠিত হয়েছে। গত ০১ জুলাই তারিখে বাংলাদেশ আওয়ামী নবীনলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুর রহমান সুইট এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী নবীন লীগ নাটোর জেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।


জাতীয় এর আরও খবর: