আ'লীগ নেতা জুলফিকার ছিদ্দিকীর মৃত্যুতে মানিক চেয়ারম্যানের অশ্রুসিক্ত ও শোক প্রকাশ।

 প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৯:৪৫ অপরাহ্ন   |   জাতীয়


সাখাওয়াত হোসেন, ছাগলনাইয়া (ফেনী):


ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন'র আ'লীগ নেতা জুলফিকার ছিদ্দিকী আজ দুপুর ১.৪০ মিনিটে রাজধানীর ঢাকার ল্যাবএইড হাসাপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)।

আজ শুক্রবার জুমার নামাযে ১০নং ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক তার সুস্থতা কামনা করে দোআ চায় সকলের নিকট।কিন্তু নামায শেষে হঠাৎ মানিক চেয়ারম্যান মোবাইলে কল আসে সঙ্গে সঙ্গে  অশ্রুসিক্ত হয়ে উঠেন।মুসল্লিরা সবাই জানতে চাইলে কান্না কণ্ঠে মানিক বলেন, ভাই জুলফিকার সিদ্দীকি মারা গেছে।মানিক চেয়ারম্যান জুলফিকার সিদ্ধীকীর মৃত্যুতে গভীব শোক ও দুঃখ প্রকাশ করেন। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন ও শোক সসন্তপ্ত পরিবার পরিজনের নিকট সমবেদনা জানান।

মৃত্য কালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।তার মৃত্যতে ঘোপাল ইউনিয়নে শোকে মাতাল।

জাতীয় এর আরও খবর: