লক্ষীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেন:
লক্ষীপুর জেল আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন সাহেবের সুস্থতা কামনায় রায়পুর বড় মসজিদে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজের পরে এক দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদের আয়োজন করেন লক্ষীপুর জেলা আওয়ামিলীগ এর সম্মানিত সদস্য এবং রায়পুর পৌর আওয়ামিলীগ এর সফল আহ্বায়ক আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ সাহেব।
উল্লেখ্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন সাহেব গত ২৪শে জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়।
বর্তমানে তিনি ঢাকা ডাঃ আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন আছে।
উক্ত দোয়া ও মিলাদের সময় আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ সাহেব বলেন এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন সাহেব জেলা আওয়ামিলীগ এর একজন সফল সাধারণ সম্পাদক তাই মহান আল্লাহ তাআলা যেনো উনাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আসে সেজন্য এই দোয়ার আয়োজন করা হয়েছে।
দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তবররক বিতরন করা হয়।
