পার্বত্যবাসীর জন্য মানবতার কবির খোলা চিঠি প্রিয় পার্বত্যবাসী।
মোঃ আরিফুল ইসলাম মাটিরাঙ্গা,খাগড়াছড়িঃ
প্রিয় পার্বত্যবাসী,
আসসালামু আলাইকুম।
করোনা মহামারির এই লগ্নে, মানবতা যখন হাহাকারে তখন সবার সাথে তাল মিলিয়ে মানুষ মানবতার কল্যাণে কাজ করে চলেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। পাহাড়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সার্বিকভাবে কাজ করে চলেছে।দেশের এই চলমান মহামারী সময়- অথচ এখনো পাহাড়ে থেমে নেই সশস্ত্র সন্ত্রাসীদের কর্মকাণ্ড। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে মুক্তির পথে ডাকছে। এ মুক্তি সশস্ত্র সন্ত্রাসীদের শৃংখল ভাঙ্গার মুক্তি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ পাহাড়ে সাধারণ পাহাড়ি-বাঙালি মানুষদেরকে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি না করা পর্যন্ত কোনোভাবেই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ থেমে থাকবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠী গুলোকে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে আসতে হবে। সকলকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাথে সম্পৃক্ত হয়ে মানবতার সেবায় ভূমিকা রেখে পার্বত্য চট্টগ্রামকে জুম্মল্যান্ড ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য আহবান করছি।
জয় হোক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের।
জয় হোক মানবতার।
নিবেদক
মোঃ আনিসুজ্জামান
সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রীয় সংসদ
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
ও
ভাইস চেয়ারম্যান
মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ।।
