আলফাডাঙ্গা কলেজ মাঠে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় জানাযা শেষে মিঠাপুর কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন এর মা।

 প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ০১:৫২ পূর্বাহ্ন   |   জাতীয়


আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ

 আমরা গভীর শোকাহত।

একজন রত্মগর্ভা মায়ের প্রস্থান 

না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলফাডাঙ্গা প্রেসক্লাবের সদস্য শেখ কামরুল ইসলামের মা।


 আমরা অত‍্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ 6 জুলাই সোমবার সকালে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আলফাডাঙ্গা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ রোকনউদ্দীন এর সহধর্মীনি,আলফাডাঙ্গা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম  এর মা ফুলজান বেগম (65)। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )তিনি হার্টের সমস্যা, ডায়াবেটিস ও আরও কিছু জটিলতায় ভুগছিলেন ।  তাহার মৃত‍্যুতে আলফাডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ হইতে গভীর শোক,শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং পরম করুণাময় আল্লাহ্ পাক রাব্বুল আলামিনের নিকট তাহার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে। মৃত‍্যু কালে তিনি স্বামী ও আট ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত‍্যুর সংবাদ পাওয়ার হাথে সাথে আলফাডাঙ্গা প্রেসক্লাবে জরুরি এক মিটিং এর মাধ্যমে শোক প্রস্তাব  আনা হয়েছে।

আজ বাদ আছর 5:30 মিনিটের সময় আলফাডাঙ্গা সরকারি কলেজ মাঠে  জানাযার নামাজ শেষে মিঠাপুর কবর স্থানে সমাহিত করা হবে।

জাতীয় এর আরও খবর: