সিরাজগঞ্জে তাড়াশ উপজেলাতে রড বোঝাই গাড়ীর ধাক্কায় ২ জন নিহত,,,,

 প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০১:৩৬ পূর্বাহ্ন   |   রাজনীতি


সিরাজগন্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার  খালকুলা বাজারে  রড বোঝাই একটি লং ভেহিকেলের চাপায় দু'জন পথচারী নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। 

আজ সোমবার সকাল সাড়ে ৭ টার  দিকে হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং ভেহিকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত হন ৩ জন।হাটিকুমরল হাইওয়ে থানার এস,আই আব্দুল্লাহেল বাকী  জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করি। লাশ দুটি হাটিকুমরল হাইওয়ে থানায় ও আহতদের স্থানীয়  হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্হা করা হয়েছে। 

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।