করোনা আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রস্তুতি গ্রহণ পাটোয়ারী জেনারেল হাসপাতাল।
জাহিদ হাসান,নাটোর ব্যুরো প্রধান।
নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রাথমিকভাবে চিকিৎসা প্রস্তুত বনপাড়া পাটোয়ারী জেনারেল ক্লিনিক। গোলাম ই আরেফিন প্রিন্স এর নেতৃত্বে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। দেশের এই সংকট কালীন মুহূর্তে যখন বিভিন্ন বেসরকারী ক্লিনিক করোনা রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করছেন, তখন পাটোয়ারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে উদ্যোগ গ্রহণ করেছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ। এই বেসরকারি ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার চাইলে এই সংকটকালীন মুহূর্তে তারা সেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে। লাগবে সরঞ্জাম, লাগবে পিপিই । তিনি আরো জানান, এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় আমরা ছিলাম প্রতিশ্রুতি বদ্ধ । বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে পাটোয়ারী জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থসেবায় বিশেষ ছাড় প্রদান রোগীদের স্বাস্থসেবা সুনিশ্চিত করার লক্ষে পাটোয়ারী জেনারেল হাসপাতালের পক্ষ থেকে মুজিব স্বাস্থ্য কর্নারের উদ্বোধন করা হয়।
