মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেন।

 প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১২:৫১ অপরাহ্ন   |   রাজনীতি



মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  বিনীত ভাবে অনুরুধ করছি। আপনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা,যিনি জন্ম না নিলে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পেতাম না? ওনার ত্যাগের কথা লিখে শেষ করা যাবেনা। তার কন্যা আপনি, আপনি ও আপনার বাবার মতো জীবন বাজি রেখে দেশের জন্য লড়ে যাচ্ছেন। সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশ ও মরনব্যাধী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তবে আপনার দূরদর্শিতা রাষ্ট্র পরিচালনার ফলে পৃথিবীর অন্য সকল রাষ্ট্র থেকে আমাদের দেশে এ রোগ মহামারি আকার ধারন করেনি।

দেশে আজ প্রায় সব জেলা উপজেলায় লকডাউন ও হোম করোন্টাইন চলছে।সাধারণ খেটে খাওয়া মানুষ আজ অসহায় হয়ে পড়েছে,আর কিছু দিন এভাবে চলতে থাকলে গরীব, অসহায় মানুষ খাদ্যের অভাবে মারা যাবে।তাই আপনার সরকারি ত্র্রান তহবিলের থেকে যে,ত্র্রান দিচ্ছেন তা যেন,জনপ্রনিধি চেয়ারম্যান মেম্বর,মেয়র,কাউন্সিলর,রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে বিতরন না করে, আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর মাধ্যমে গরীব ও অসহায় মানুষ পায় সে ব্যবস্হা করবেন সে প্রত্যাশা করে দেশ ও জাতি।আপনার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করি মালিক তুমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নেক হায়াত দারাজ করুন এবং সফল ভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল কে করোনাভাইরাস থেকে হেফাজত করুন।

সাপ্তাহিক মধুমতী কন্ঠ এর সম্পাদক শহিদুল ইসলাম এর ফেজবুক পোস্ট। 

রাজনীতি এর আরও খবর: