করোনা যেন থমকে দিচ্ছে নিম্ন আয়ের মানুষের জীবন যাপন। উপার্জন থাকায় অসহায় ও দুস্থ্যদের মাঝে বৃদ্ধি পেয়েছে ত্রাণ এর চাহিদা। সে চাহিদা মেটানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলায় উপজেলায় চলছে অসহায় দুস্থদের তালিকা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজ উদ্যোগে অনেকই অসহায় মানুষের পাশে দারাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দিনাজপুরে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষকরা নিজেদের বেতনের টাকার কিছু অংশ দিয়ে ৩০০ অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ৩১মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ চত্বরে নিয়ম শৃঙ্খলা মেনে এই ত্রাণ বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজমুল হকের নেতৃত্বে সকল শিক্ষকদের সম্বলিত প্রচেষ্টায় এই ত্রাণের ব্যবস্থা করা হয়। অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হক জানান জাতির এই দুর্দিনে সরকারের পাশাপাশি আমরাও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।তিনি বলেন এই মুহূর্তে আমাদের সকলের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এই মহামারী থেকে রক্ষা পাওয়া জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করারো আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হুমায়ুন রেজা কবির, দর্শন বিভাগের প্রভাষক মোঃ এরশা হোসেন, দর্শন বিভাগের প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, প্রর্শক মোঃ বুলবুল হোসেন, সহকারী গ্রন্থাগারিক মোঃজাহাঙ্গীর সরকার। ত্রাণে প্রত্যেক পরিবারকে ২.৫ কেজি চাল, ২.৫ কেজি আলু, ২৫০গ্রাম মসুর ডাল, ২৫০গ্রাম মটর ডাল ও একটি করে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। ইতি পূর্বেও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরে নিজেস্ব তৈরি হ্যান্ড স্যানিটাইজারও বিনামূল্যে বিতরণ করা হয়।