নাগরপুরে অসহায় ও কর্মহীনদের পাশে ইউএনও ফয়েজুল।

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৮:২৩ অপরাহ্ন   |   রাজনীতি


 মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুর নারী, পুরুষদের মাঝে চাল, ডাল, আলু ও মাক্স বিতরণ করেছেন ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।


শনিবার ০৪ এপ্রিল ২০২০,  উপজেলার সহবতপুর ও ভাড়রা ইউনিয়ন পরিষদে  কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরন কাজের উদ্বোধন করেন, ইউএনও ফয়েজুল ইসলাম। ইউএনও ফয়েজুল বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে মেহনতি মানুষের মাঝে থাকতে হবে। করোনা ভাইরাসের সময় দেশে মানুষ গৃহবন্ধী জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন সবাইকে এ মহামারী করোনা থেকে রক্ষা করে, সেই দোয়া করতে হবে। মানুষ যেন সরকারের ঘোষণা মান্য করে আপাতত নিজ নিজ বাড়ি, বাসায় অবস্থান করে।


এ সময় আরও উপস্থিত ছিলেন, সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ, ভাড়রা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার সহ গনমাধ্যম কর্মীবৃন্দ।


রাজনীতি এর আরও খবর: