করোনা ভাইরাস নিয়ে বিতর্ক মির্জা ফখরুল ও ওবাইদুর কাদের।
প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়
বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমণ প্রথম শনাক্ত হয় ৮ই মার্চ। এরই মধ্যে আক্রান্ত হয়েছে ৭০ জন, যার মধ্যে মারা গেছে ৮ জন। বিষয়টি নিয়ে দেশ জুড়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।
গুলশান সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল করোনা ভাইরাসের মৃত্যু হার নিয়ে সরকারের সমালোচনা করে বলেন সরকার সংক্রমণ ঠেকাতে ব্যর্থ।
অন্য দিকে তার সমালোচনা কড়া জবান দেন ওবায়দুল কাদের। তিনি বলেন বিশ্বের উন্নতদেশের তুলনায় বাংলাদেশ অবস্থান ভালো। তিনি আরো বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এই ভাইরাস যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। তাই হয় তো মির্জা ফখরুলরা মনে মনে ব্যথা পেয়েছে।এজন্য তারা ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
