করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায়-দুস্থদের মধ্যে ও দুস্থদের মধ্যে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
খুলনা ব্যুরো প্রধান, জিয়াউল ইসলামঃ
করোনা ভাইরাস এর কারনে কর্মহীন অসহায় ও দুস্থদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৫ এপ্রিল রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ও আশেপাশের ১৩৫টি পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ কাজী সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডঃ ডক্টর পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ আব্দুল হাসিব, শিক্ষক সমিতি কর্তৃক গঠিত এ সম্পর্কিত কমিটির সভাপতি প্রফেসর ড এ এন এম মিজানুর রহমান, সদস্য প্রফেসর ডঃ মোঃ আবু ইউসুফ, প্রফেসর ডঃ কাজী এবিএম মহিউদ্দিন, সদস্য সচিব খন্দকার মোহাম্মদ মহিউদ্দিন ইকরাম সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে প্রফেসর ডঃ পিন্টু চন্দ্র শীল, প্রফেসর ডক্টর সজল কুমার অধিকারি, ডঃ ইসমাইল সাইফুল্লাহ, মোঃ এন্তাজুল জান্নাত পারভেজ আহমেদ, সৌমিত্র কুমার সরকার সোমনাথ সোমদ্দর, মোঃ নুরুজ্জামান, প্রমুখ, উল্লেখ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই সচেষ্ট ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনামূল্য কয়েক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ। ক্যাম্পাস ও ফুলবাড়িগেট এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং হ্যান্ডবিল বিতরণ করা হয়
