বদরগঞ্জ নতুন বাজারে ময়লার স্তূপ — স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ, প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



বদরগঞ্জ প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জ উপজেলার নতুন বাজার আলম মার্কেটের সামনে এখন ময়লার স্তূপে পরিণত হয়েছে একটি ব্যস্ত সড়ক। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলেও দুর্গন্ধ আর নোংরা পরিবেশে নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়েছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত ময়লা পরিষ্কার করা হয় না। এতে করে শুধু দুর্গন্ধই নয়, বর্ষার পানিতে এ ময়লা ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। দোকানদার ও পথচারীরা জানান, বাজারে ক্রেতারা আসতে অনীহা দেখাচ্ছেন।


একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তার পাশে দোকান চালাই, কিন্তু ময়লার গন্ধে বসে থাকা যায় না। অনেকবার বলেছি, কিন্তু কাজ হচ্ছে না।”


অন্যদিকে পরিচ্ছন্নতা কর্মীরা দাবি করেছেন, “দুইদিন আগে এখান থেকে ময়লা উঠানো হয়েছে, কিন্তু মানুষ নিজেরাই রাস্তায় ফেলে রাখে।”


তবে এলাকাবাসীর দাবি, নিয়মিত মনিটরিং ও দ্রুত পদক্ষেপ না নিলে এই এলাকা জনস্বাস্থ্যের জন্য হুমকিতে পরিণত হবে। তারা বদরগঞ্জ পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের অবিলম্বে উদ্যোগ কামনা করেছেন, যাতে বাজার এলাকা আবারও পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ ফিরে পায়।

সারাদেশ এর আরও খবর: