গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও যৌন অপরাধে জড়িত ২ জন গ্রেফতার।
রাজু হোসেন , গাজীপুর |
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে যৌন অপরাধ মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সোলেমান হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর (কোনাঘাটা) গ্রামের দুধ মিয়ার ছেলে।
অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত আসামী মোঃ মনির (৪৫)-কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মনির গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার মৃত ওহাবের ছেলে।
বাসন থানার অফিসার ইনচার্জ হারুন আর রশিদ জানায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
