রংপুরের বদরগঞ্জে কালুপাড়া বাসীর দাবি: পৌর মেয়র হিসেবে দেখতে চান শহিদুল হক মানিককে

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ



বদরগঞ্জ প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে এর আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে কালুপাড়া এলাকার বাসিন্দারা পৌর মেয়র হিসেবে দেখতে চান সাবেক সফল ইউনিয়ন চেয়ারম্যান শহিদুলহক মানিক-কে।

স্থানীয়দের মতে, শহিদুল হক মানিক দীর্ঘ ২৪ বছর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা বিস্তার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গরীব, দুঃখী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রিয় নেতা হিসেবেও তিনি এলাকায় পরিচিত।

এলাকাবাসী জানান, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও তার সুনাম রয়েছে।

কালুপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন,

“আমরা এমন একজন মেয়র চাই, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন, এলাকার উন্নয়ন করবেন এবং সবার কথা শুনবেন। শহিদুল হক মানিক সেই যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম।”

এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন পৌর নির্বাচনে তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে বদরগঞ্জ পৌরসভা উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের নতুন দিগন্তে এগিয়ে যাবে।

সারাদেশ এর আরও খবর: