সৌদি আরবে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নাশিদ সন্ধ্যা ও ইফতার মাহফিল রিয়াদের আল-বারক পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।শাহাদাৎ আল মেহেদী রিপোর্ট

 প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন   |   সারাদেশ




হারামাইন শিল্পীগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মুফতী জহিরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং শাহাদাত আল মাহদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি ব্যুরো চিফ ফারুক আহমেদ চাঁন।

স্বাগত বক্তব্য রাখেন,হারামাইন শিল্পীগোষ্ঠীর পরিচালক খালিদ সাইফুল্লাহ। 

মাসুম বিন মাহবুবের নেতৃত্বে নাশিদ পরিবেশন করেন হারামাইন শিল্পীগোষ্ঠীর নাশিদশিল্পীরা।

প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হুসাইন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সানসিটি পলিক্লিনিকের ডিএমডি সাখওয়াত হুসাইন আরমান,হারামাইন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা,শায়েখ আব্দুল আলীম মেহেদী,

ফ্রেন্ডলির সেগমেন্ট ম্যানেজার পারভেজ হোসাইন ইয়াসিন,হারামাইন শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা এবং দারুল আরকান মাদ্রাসার পরিচালক মাওলানা হামীমুল ইসলাম। 

সানসিটি পলিক্লিনিকের ডিরেক্টর,শফিউল্লাহ গাজী,

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়,

সানসিটি পলিক্লিনিকের ডিরেক্টর,জাকির হোসেন,বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সেক্রেটারী এবং  বর্ণ টিভির পরিচালক ফকির আল আমীন। প্রবাসের গল্প এবং প্রবাস বার্তার সম্পাদক শাহাদাত হুসাইন সহ রিয়াদে অবস্থানরত বিশিষ্টজনরা।

পরিশেষে হারামাইন শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক শাহাদাত ফয়েজির মায়ের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

সারাদেশ এর আরও খবর: