ভাঙ্গায় ঈদ উপহার হিসেবে ১৫০০ লুঙ্গি, ১৫০০ শাড়ি ও ১৫০০ থ্রি-পিস বিতরণ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী মির্জা বদরুজ্জামান টিপু
ফরিদপুর প্রতিনিধি:
পবিত্র ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১৫০০টি লুঙ্গি, ১৫০০টি শাড়ি ও ১৫০০টি থ্রি-পিস বিতরণ করেছেন ভাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মির্জা বদরুজ্জামান টিপু।
আজ ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় তার নিজ বাসভবনে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ ও অসহায় মানুষের মাঝে এসব লুঙ্গি, শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়।
বিতরণ শেষে মির্জা বদরুজ্জামান টিপু ভাঙ্গা পৌরসভার সকল নাগরিককে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “পবিত্র ঈদ আমাদের সম্প্রীতি, সহমর্মিতা ও আনন্দের উৎসব। আমি ভাঙ্গা পৌরসভার সর্বস্তরের মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ভাঙ্গা পৌরসভার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে অনেক অসহায় মানুষ ঈদের আগে উপকৃত হয়েছেন।
