রাধানগর লালদিঘিতে প্রতারণার শিকার হতদরিদ্র যুবক, হারালেন আয়ের একমাত্র ভ্যান

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ



স্টাফ রিপোর্টার | রংপুর | বদরগঞ্জ

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর লালদিঘি এলাকায় প্রতারণার শিকার হয়ে আয়ের একমাত্র উপার্জনের ভ্যান হারালেন এক হতদরিদ্র যুবক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, হতদরিদ্র ওই যুবক দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার ভ্যানই ছিল সংসারের ভরসা। মঙ্গলবার বিকেলে অজ্ঞাত এক ব্যক্তি ভাড়া নেওয়ার কথা বলে তার ভ্যানটি নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অপেক্ষা করেও ওই ব্যক্তির আর খোঁজ পাওয়া যায়নি।

ভুক্তভোগী যুবক জানান, অপরিচিত ওই ব্যক্তি জরুরি কাজের কথা বলে ভ্যানটি কিছু সময়ের জন্য ভাড়া নেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারণার ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। এতে করে হতদরিদ্র মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে ভ্যানটি উদ্ধার এবং প্রতারককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, অপরিচিত ব্যক্তির কাছে ভ্যান বা অন্য কোনো যানবাহন ভাড়া দেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

ঘটনার পর ভুক্তভোগী যুবকের পরিবার মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন

সারাদেশ এর আরও খবর: