হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন   |   সারাদেশ



**সভাপতি আমজাদ.সম্পাদক রাসেল** 


জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটির তালিকা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেইসবুক পেজ থেকে  জানানো হয়।

এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হামলা-মামলা,জেল-জুলুম ও  নির্যাতনের শিকার,রাজপথের লড়াকু সৈনিক,জুলাই যোদ্ধা মেহেদী হাসান আমজাদ।যিনি বিগত সময়ে হাটিকুমরুল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি,হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক  সদস্য,হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনাম ও সাহসীকতার সাথে পালন করেছেন।এমনকি আমরা জুলাই যোদ্ধা সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন,পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের হামলা-মামলা,নির্যাতনের শিকার,হাসিনা হটাও আন্দোলনের অগ্রসৈনিক,ত্যাগী নেতা রাসেল মাহমুদ।তিনিও আগে হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক,সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহব্বায়কসহ বিএনপির আন্দোলন-সংগ্রামের সামনের সারির একজন আপোষহীন নেতা হিসেবে পরিচিত।সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন আনিছুর রহমান।এ ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব পেলেন যারা,আব্দুল খালেক ইলিয়াস (সিনি: সহ-সভাপতি),আব্দুল হালিম শ্যামল (যুগ্ম সা: সম্পাদক),আমিনুল ইসলাম (সহ-সা: সম্পাদক),মোতালেব হোসেন শুভ (সহ-সা: সম্পাদক) এবং কে.এম আল আমিন (১নং সদস্য)।    

তারা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু নেতা হিসেবে পরিচিত।ইতিপূর্বে তারা মামলা-হামলা ও কারাবরণ হয়েছেন বহুবার।দলের নেতাকর্মীদের প্রত্যাশা,পরীক্ষিত এমন নেতাদের  নেতৃত্বে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম বেগবান আরও গতিশীল হবে।

এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সারাদেশ এর আরও খবর: