মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন   |   সারাদেশ



সুজল খাঁন, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম গাড়াখোলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি টিএন্ডটি মোড়, মধুখালী বাজার, গাড়াখোলাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বৈশাখী মেলা মাঠে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, সহসভাপতি আতকার হোসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, মধুখালী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ত্রীনাথ পাল, স্বপন রায়, সুশান্ত রায় ও বিষ্ণু রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শনিবার পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।