মধুপুর ইউনিয়ন বিএনপির নেতা লাল মিয়ার মৃত্যুতে শোকের ছায়া
বদরগঞ্জ প্রতিনিধি: হাবিবুর বকশী,
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০নং মধুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি অদ্য রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুরের ডক্টর ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
লাল মিয়ার মৃত্যুতে মধুপুর ইউনিয়নসহ বদরগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।
