পুটিবিলা নৌকা প্রতীকের প্রার্থী ড. নদভীর নির্বাচনী অফিস উদ্বোধন

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ অপরাহ্ন   |   সারাদেশ




নিজশ্ব প্রতিনিধি সাতকানিয়া চট্রগ্ৰাম


চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী ও দু'বারের সাংসদ প্রফেসর ড.আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে লোহাগাড়া উপজেলার পুটিবিলা পুর্ব তাঁতী পাড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিস উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন। প্রবীণ মুরব্বি ও সাবেক মেম্বার বাদশা মিয়ার সভাপতিত্বে ও পুটিবিলা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালামের পুত্র আসম দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সা্ধারণ সম্পাদক নুরুল হক নুনু। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ, আ স ম দিদারুল ইসলাম,কবি নাছির উদ্দিন,যুবলীগ নেতা সাইফুল ইসলাম,যুবলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: