কালকিনিতে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান
মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে কর্মহীন বেদে পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই খাদ্য সহায়তা পেয়ে বেদে পল্লীতে খুশি আমেজ বিরাজ করছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার ঠেংগামারায় বেদেপল্লীর ৪৩টি পরিবারের মাঝে এই শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এসময় উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল সহ অন্যান্যরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, কালকিনিতে অবহেলিত বেদে সম্প্রদায়ের মাঝে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
