আজ বিকাল ৪টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ফ্রেস ডাইন
নিজস্ব প্রতিনিধি
আজ ৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার বিকাল ৪টায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে লোহাগাড়া বটতলী কাঁচা বাজার সংলগ্ন অত্যাধুনিক ডিজাইনে নির্মিত ও মান সম্মত খাবারের অঙ্গিকার নিয়ে "ফ্রেস ডাইন "।
ফ্রেস ডাইনের চেয়ারম্যান ও আজিজনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জসিম উদ্দিন জানিয়েছেন নান্দনিক পরিবেশে, স্বাস্থ্য সম্মত ও উন্নত মানের খাবার পরিবেশের উদ্দেশ্যেই ফ্রেস ডাইনের যাত্রা। আমি আশাবাদী, আমাদের সম্মানিত গ্রাহক সুলভমুল্যে টাটকা ও সুস্বাদু খাবার পাবেন। আমি আজকের শুভ দিনে প্রিয় লোহাগাড়াবাসীকে আমাদের ফ্রেস ডাইনে আমন্ত্রণ জানাচ্ছি।
ফ্রেস ডাইনের সম্মানিত পরিচালকরা হলেন - পরিচালক প্রশাসন-সেলিম উদ্দিন, পরিচালক অর্থ- মাওলানা কুতুব উদ্দিন, পরিচালক প্রোডাকশন- আবসার আহমদ মানিক, পরিচালক যথাক্রমে ক্যাপ্টেইন শওকত হোসাইন, মাওলানা সৈয়দ নুর, মাওলানা শিব্বির হোসাইন, আব্দুল সালাম, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ সোহেল আবসার,জাহাঙ্গীর আলম, মাওলানা সৈয়দ নুর, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও নাজিম উদ্দীন বাচ্চু প্রমুখ।
