সভাপতি স্বপ্না আক্তার সাধারণ সম্পাদক হামিদী বাবু নীলফামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
নীলফামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সভার মধ্যদিয়ে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ ও সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবুকে তিন বছরের জন্য দায়িত্ব দেয়া হয়।
গতকাল রাতে জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলা শাখার আয়োজনে সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু।
আরোও বক্তব্য রাখেন, উপদেষ্টা আল ফারুক পারভেজ উজ্জল, উপদেষ্টা আল আমিন, উপদেষ্টা আবু হাসান, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রানা আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, অর্থ সম্পাদক নুরল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন আর রশিদ, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু প্রমূখ।
