নীলফামারীতে যৌথ অভিযানে আটক ১২
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
মঙ্গলবার রাতে আইশৃঙ্খলা বাহিনীর অভিযানে গোটা জেলায় ১২জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর যুবলীগ সভাপতি ও সনাবেক পৌর কাউন্সিলার শাহাজাহান আলী, পৌর আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক লাহিন হোসেন, আওয়ামী লীগ নেতা নিতাই রায়, এছাড়া ডোমার উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নিরঞ্জন রায়, মনিরুজ্জামান বাদল, সবুজ ইসলাম ও নজরুল ইসলাম। আটকৃতদে নীলফামারী সদও থানার নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে বলে জানা গেছে।
