বিডি ক্লিনের ছোয়ায় পরিচ্ছন্নতা ফিরে পেয়েছে উত্তরা দিয়াবাড়ি কাশবন।

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন   |   সারাদেশ



লিটন ইসলাম 

উত্তরা, ঢাকা।

০৪/১০/২০২৪



শরৎ বলছে, কাশফুল আসছে,

সঙ্গে নিয়ে আসবে বৃষ্টি কে।

ঝরবে বৃষ্টি, 

দিনের পর দিন

তবু থামবে না বিডি ক্লিন।


বৃষ্টি উপেক্ষা করে একঝাঁক তরুণ তরুণী ছুটে গিয়েছিল পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে।

পরিচ্ছন্ন বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিটি মানুষের মধ্যে।



বিডি ক্লিন যোদ্ধারা বৃষ্টি উপেক্ষা করে দেশের প্রতি ভালোবাসা নিয়ে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এগিয়ে এসেছে। তারা এই বৃষ্টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে, যা প্রমাণ করে যে কোনও প্রাকৃতিক দুর্যোগ তাদের কার্যক্রম থামাতে পারবে না।"


তার'ই ধারাবাহিকতায়, ০৪-১০-২০২৪ রোজ শুক্রবার বিডি ক্লিন - ঢাকা (উত্তর) এর আওতাধীন "১নং জোন" পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে এসেছে। ১০ নং দিয়াবাড়ি ব্রীজ প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান, কিন্তু যত্রতত্র ময়লা ফেলার কারনে এই প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। ঘুরতে আসা সকল দর্শনার্থীদের সংগে বিডি ক্লিন মেম্বাররা আলোচনা করে কিভাবে আমরাই পারি এই সৌন্দর্য টা ধরে রাখতে। উত্তরার মাটিতে শপথ নিয়েছে আজ তারা সকলে মিলে , পরিবেশ রক্ষায় কাজ করবে সকলে একসাথে। সেই সঙ্গে সকলের প্রতি আহ্বান জানিয়েছে "আপনিও আসুন তারুণ্যের এই নোংরা মানুসিকতার বিরুদ্ধের সংগ্রামে, একজন পরিচ্ছন্ন যোদ্ধা হিসেবে।"

আজকের প্রোগ্রামটি সফল ভাবে নেতৃত্ব দেন উত্তরা ১ নং জোনের সমন্বয়ক আবির হোসেন।

সারাদেশ এর আরও খবর: