গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে ড্রেনের কাজের উদ্বোধন.

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন   |   সারাদেশ


রাজু হোসেন (গাজীপুর জেলা) প্রতিনিধি:

 ‎গাজীপুর মহানগরীর পূবাইল থানার  ৪০ নং ওয়ার্ড কুদাব মার্কেট হইতে ৪২ নং ওয়ার্ড এর মিরের বাজার পর্যন্ত  ড্রেনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) এ নির্মাণ কাজের উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। 

 ‎এ সময়ে আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,আরিফ হোসেন ভূইয়া সাংগঠনিক সম্পাদক, পূবাইল থানা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির  সরকার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম,মো:রাকিব হোসেন  মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক পূবাইল  থানা যুবদল, পূবাইল থানা বিএনপির সদস্য ও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল বাতেন ভূইয়া, পূবাইল থানা  বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, ৪০ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সোলেমান মুন্সি, পূবাইল থানা বিএনপি'র প্রচার সম্পাদক আনোয়ার হোসেন,থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সরকার, সেচ্ছাসেবক দলের  সদস্য সচিব হারুন অর রশীদ, ৪০ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আফজাল মিয়া ৪২ নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক মো: নাহিদ মিয়া, বিএনপি নেতা মারফু সরকার, ৪০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক  সাইফুল সরকার, ৪০ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ শাকিল ভূইয়া

 ‎এছাড়া আরো উপস্থিত ছিলেন রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প ব্যবস্থাপক সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ।


সারাদেশ এর আরও খবর: