যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ

ইং- ০৬/১০/২০২৫ খ্রিঃ যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব রওনক জাহান মহোদয়।


পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে শুরুতেই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, আমাদের সকলকে পড়াশোনা করতে হবে সাথে সাথে শারীরিক ও মানসিক ভাবে নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যশোর বোর্ডের অন্যতম বিদ্যাপীঠ হল এই পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। এটি তার স্বমহিমায়, স্ব-গৌরবে অতীতের ঐতিহ্যকে ধারণ করে অত্যন্ত সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে বলেই বিদ্যালয়টির আজও এতো মর্যাদা। এ সময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাথে নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন।


একই সাথে তিনি বলেন, আমি বিশ্বাস করি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও পরিচালক কমিটির সদস্যগণ একত্রিত হয়ে কাজ করলে এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে। 


অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি মহোদয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও জেলা পুলিশের অর্ধতন কর্মকর্তাগন।

সারাদেশ এর আরও খবর: