নিখোঁজ বিজ্ঞপ্তি: বদরগঞ্জে আয়শা বেগমের সন্ধান চায় পরিবার
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংহপুর তিনঘরিয়া পাড়া এলাকা থেকে মোছাঃ আয়শা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
নিখোঁজের ঘটনায় বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর—১২৮৬।
কোনো সহৃদয়বান ব্যক্তি আয়শা বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে তাঁর স্বামী মোঃ সেকদার আলী-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগ: ০১৩১৯১৩০৭৭১
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ নারীর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একটি শেয়ারও তাঁর পরিবারের কাছে প্রিয়জনকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
মানুষ মানুষের জন্য—আয়শা বেগমের সন্ধানে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।
