মগধরাতে চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ঘরে ঘরে খাদ্য দ্রব্য বিতারণ অব্যহত।

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৯:৪২ অপরাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার.

সন্দ্বীপ প্রতিনিধি ঃ


করোনা ভাইরাস মহামারীতে মগধরা ইউনিয়নে কর্মহীন অসহায় গরীব দুঃখী মেহনতি ২ হাজার পরিবারের মাঝে মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের ব্যক্তি গত অর্থায়নে ও বাদশা মিয়া ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ঘরে ঘরে গিয়ে  ত্রান সামগ্রী বিতারন ২য় দিনের মত অব্যহত রেখেছেন।


উক্ত ত্রান সামগ্রী বিতারণে সমন্নয়কের দায়িত্বে রয়েছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও বাদশা মিয়া ফাউন্ডেশনের পরিচালক এস এম সাইফুল ইসলাম ছানু। আজ ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী বিতারণ চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের পক্ষে মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য এস এস সোহেল রানা, মগধরা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মাকছুদ আলম, সন্দ্বীপ উপজেলা যুবলীগের উপ- দপ্তর সম্পাদক ও সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন, যু্বলীগ নেতা জিহাদ, ও ছাত্রলীগের কর্মি আরিয়ান আহসান রাজু সহ অনেকে।

উক্ত ত্রান সামগ্রী দেয়া হয় টোটাল মগধরা ইউনিয়নের ২ হাজার জনকে মুছাপুর ও হারামিয়া ইউনিয়নের ২ পরিবারকে।


ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যককে ১৫ কেজি চাওল, ৩ কেজি আলু, ১ লিটার সোয়াবিন, ১ কেজি পিয়াজ, ও ১ টি সাবান।


সন্দ্বীপের ইতিহাসে কোন চোয়ারম্যানের এত বড় দান এটায় সম্ববত প্রথম, এক প্রশ্নর জবাবে তিনি  সন্দ্বীপ অনলাইন কে বলেন যে কোন মহামারী দুর্যোগে আমি আমার ব্যক্তি গত তহবিল থেকে যতটুকু পরি আমি চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কিছু করার, আমি চাই অন্যরা আমার মতো এভাবে এগিয়ে আসুক, যাতে কোন মানুষ অনাহারে না মারা যাই।


আমার এই ত্রান অব্যাহত থাকবে,ঘরে থাকুন, সরকারি বিধিনিষেদ মেনে চলুন।

চট্টগ্রাম এর আরও খবর: