সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি,
নীলফামারীর সৈয়দপুর শহরে আজ ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটের এ অভিযান চালানো হয়েছে।
অধিদফতরে নীলফামারী সহকারী পরিচালক মোঃ সামসুল আলম এতে নেতৃত্ব দেন। এসময় তাঁর সাথে ছিলেন, নীলফামরী জেলা কৃষি বিভাগের বিক্রি ও বিপণন কর্মকর্তা এটিএম এরশাদ আলম, পেসকার সহিদুল ইসলাম, এএসআই ছালাম প্রমুখ।
অভিযানকালে শহীদ জহুরল হক রোডস্থ মেসার্স রহমত ট্রেডার্সে চিনি সয়াবিন তেলের চালান দেখাতে না পারায় ৬ হাজার টাকা এবং মমতাজ ট্রেডার্সের মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া শহরের পুরাতন বাবুপাড়া দারুল উলুম মাদ্রাসা মোড়ের সাকিল বেকারি ও রোজ বেকারির ২ হাজার।
